বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩

ফাতেহ ডেস্ক: বগুড়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৯ জন।

পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে বগুড়াগামী এনা পরিবহন একটি বাস ঢাকা-দিনাজপুর মহাসড়কের মহিপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা চাঁদনী পরিবহনকে ধাক্কা দেয়।

এতে চাঁদনী পরিবহনের চালক ঘটনাস্থলেই নিহত হন। আহতদের হাসপাতালে নেয়া হলে এনা পরিবহনের এক যাত্রী মারা যান।

এছাড়া শেরপুরে ধুনট মোড়ে এসআর পরিবহনের বাস একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে একজন নিহত ও ৬ জন আহত হয়।

এদিকে, গাজীপুরের ভবানীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি লেগুনা উল্টে আহত হয় অন্তত ১০ যাত্রী। চারজনকে স্থানীয় কাজী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগের সংবাদবিমসটেক নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ
পরবর্তি সংবাদটঙ্গীতে আনসার সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার