নির্বাচনে সেনাবাহিনীকে পরিচালনা করবে ম্যাজিস্ট্রেট : ইসি

ফাতেহ ডেস্ক: প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নির্বাহী ম্যাজিস্ট্রেটদের, পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীকেও তারাই পরিচালনা করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সকালে এক ব্রিফিংয়ে, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের নির্দেশও দিয়েছেন সিইসি।

ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রোববার সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের ২৩০ নির্বাহী ম্যাজিস্ট্রেটে নির্বাচন সামনে রেখে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।

ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অতি উৎসাহী বা নির্লিপ্ত– কোনটাই না হওয়ার পরামর্শ দেয় ইসি। এতে তাদের নিয়োগের উদ্দ্যেশই ব্যর্থ হবে বলে মনে করছে কমিশন। পাশাপাশি দেয়া হয়েছে চাপের মুখে দায়িত্বে অবিচল থাকার কঠোর নির্দেশ।

পরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সবার আগে কাজ করতে হবে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের।

প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব ম্যাজিস্ট্রেটদের জানিয়ে, সিইসি বলে বিজিবি ও সেনাবাহিনীকে পরিচালনাও করবেন তারাই।

তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জবাবদিহিতার উর্ধ্বে নয় উল্লেখ করে, কমিশন বলছে, সবার প্রতি সমান আচরণ না হলে ভোট প্রশ্নবিদ্ধ হবে আর সেটি তারা চান না।

আগের সংবাদ‘২-৩ দিনের মধ্যে বিএনপির প্রার্থী ঘোষণা’
পরবর্তি সংবাদনির্বাচনে যে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী