মাওলানা আবদুল মালেকের পিতার ইনতেকাল : জানাজা ও দাফন সম্পন্ন

ফাতেহ ডেস্ক

সর্বজনমান্য গবেষক আলেম, প্রখ্যাত হাদিসবিশারদ মাওলানা আবদুল মালেক সাহেবের পিতা বর্ষীয়ান আলেমে দীন মাওলানা শামসুল হক আজ বুধবার (২৬ ডিসেম্বর) রাত ১২টার পর ইনতেকাল করেন।

চাঁদপুর শাহরাস্তির ঐতিহ্যবাহী খেড়িহর মাদরাসার মুহতামিম প্রবীণ এ আলেমে দীন কিছু দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে কুমিল্লা শহরের খিদমাহ হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায়ই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ দুপুর ২টা ৩০ মিনিটে খেড়িহর মাদরাসা প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে রাজধানীর মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়ার পরিচালক মাওলানা আবুল হাসান মুহাম্মদ আবদুল্লাহ। জানাজা শেষে মাদরাসা সংলগ্ন কবরস্তানে তাঁকে সমাহিত করা হয়।

আগের সংবাদবঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে ৭ বেসরকারি টেলিভিশনে সম্প্রচার শুরু
পরবর্তি সংবাদসিলেট-২ আসনে অবশেষে ঐক্যফ্রন্টের সমর্থন পেলেন খেলাফত মজলিসের মুনতাসির