ঐক্যফ্রন্টের প্রার্থীরা ইসিতে স্মারকলিপি দেবেন আজ

ফাতেহ ডেস্ক

একাদশ সংসদ নির্বাচনে ভোট কারচুপি, মামলা ও গ্রেপ্তার বিষয়ে নির্বাচনী এলাকাভিত্তিক তথ্য-উপাত্ত তুলে ধরে আজ নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা প্রার্থীরা এই স্মারকলিপি দেবেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, দুপুর ৩টায় স্মারকলিপি নিয়ে যাবেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা।

এরইমধ্যে বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এ বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা একটি আবেদন কমিশনে জমা দেয়া হয়েছে।

আগের সংবাদশপথ নিলেন নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা
পরবর্তি সংবাদএসএসসি পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি