
ফাতেহ ডেস্ক
সিলেটে হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহ পরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে গাজী বোরহানউদ্দিন (রহ.)-এর মাজারে যাবেন। দুপুর আড়াইটায় সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি।
সকাল পৌনে ১১টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা। এরপর সরাসরি চলে যান হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গনে। এ সময় দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন তিনি।
দুপুরে সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্ন ভোজ শেষে বেলা আড়াইটার দিকে সিলেট নগরের সরকারি আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে তার। জনসভা শেষ করে বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরবেন আওয়ামী লীগ প্রধান।
