ঢাকার বাংলামোটরে ৬ ঘণ্টা পর জিম্মি শিশু উদ্ধার

ফাতেহ ডেস্ক: রাজধানীর বাংলামোটরে ৬ ঘণ্টা পর জিম্মি এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও বড় ছেলের মরদেহ উদ্ধার ও বাবা নূরুজ্জামানকে আটক করা হয়েছে।

বুধবার সকালে দুই শিশু সন্তানকে জিম্মি করে রাখার খবরে বাসাটি ঘিরে রাখে পুলিশ। পরে তাদের সঙ্গে যোগ দেয় র‍্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যেরা। তারা ভেতরে একটি শিশুর মরদেহ পাওয়ার কথা জানান। আড়াই বছর বয়সী শিশুটির নাম শুরায়ে বলে জানা গেছে। আখতারুজ্জামান মাদকাসক্ত বলে কিছুদিন আগে তাকে ছেড়ে যান তাঁর স্ত্রী। কিন্তু দুই সন্তানকে তার কাছেই রাখা হয়।

নিজ সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে বাবা নুরুজ্জামান কাজলের বিরুদ্ধে। জিম্মি করে রাখা হয়েছে আরেক সন্তানকে। তাদের উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

আগের সংবাদনির্বাচনে সরকার কোন প্রভাব খাটাবে না : দীপু মনি
পরবর্তি সংবাদইলেকটোরাল ইনকোয়ারি কমিটির পূর্ণ শক্তি চান সিইসি