
ফাতেহ ডেস্ক: চিকিৎসার জন্য আলোকচিত্রী শহিদুল আলমকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি বৃহস্পতিবারের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত।
শহিদুল আলমকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশনা চেয়ে এক রিটের প্রেক্ষিতে এ নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট করেন শহিদুল আলমের আইনজীবী অ্যাডভোকেট তানিম হোসেন শাওন।
মিথ্যা তথ্য দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে রোববার শহিদুল আলমকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করে পুলিশ।
পরে রমনা থানায় তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা হয়। আদালত তাকে ৭ দিনের রিমান্ডে দিয়েছে।
