শুধু মুফতি ফয়জুল্লাহকে টার্গেট কেন?

আনসারুল হক ইমরান

বেফাকের আয়োজিত মিছিলে বিশিষ্ট আলেম ও রাজনীতিবিদ মুফতি ফয়জুল্লাহ এর প্রদত্ত বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে একটি মহল। কওমি মাদরাসার স্বীকৃতিতে অভিনন্দন জানিয়ে আয়োজন করা হয় মিছিলটি। এতে মুফতি ফয়জুল্লাহ বলেন, অনেকেই স্বীকৃতি ঠেকাতে চেষ্টা করছে। ইসলামবিরোধী শক্তিরা সবাই একজোট হয়ে সরকারের ওপর চাপ প্রয়োগ করছে। এমন পরিস্থিতিতে স্বীকৃতি প্রশ্নে আমরা সরকার ও প্রধানমন্ত্রীর পাশে থাকবো।

শব্দের এদিক-ওদিক হতে পারে। তবে একটি মহল রাজনৈতিক দ্বিমতের কারণে তার বক্তব্য নিয়ে পানি ঘোলা করার চেষ্টা চালাচ্ছে।ইনসাফ 24 পত্রিকা ভুল শিরোনামে সর্বপ্রথম এই সংবাদ প্রকাশ করে এবং পরবর্তীতে মুফতি ফয়জুল্লাহ এর বিরোধীরা এটা নিয়ে তুমুল সমালোচনার শুরু করে। যদি সমালোচনা করতেই হয়, তাহলে যারা ধন্যবাদ জানিয়েছেন, তাদের সবার সমালোচনা করা উচিত। শুধু মুফতি ফয়জুল্লাহ এর সমালোচনা করার মানে কী?

স্বীকৃতির বিষয়টি আলেম সমাজের দীর্ঘদিনের দাবী ছিল। এখন সরকার আলেমদের শর্ত মেনেই স্বীকৃতি দিচ্ছে। এমন পরিস্থিতিতে আলেম সমাজের একটি বড় অংশ সরকারকে অভিনন্দন জানাচ্ছেন। মুফতি ফয়জুল্লাহ এর অংশ হিসেবেই অভিনন্দন জানিয়েছেন। এতে সমালোচনা করার কি আছে?

মুফতি ফয়জুল্লাহ বানলাদেশের প্রবীণ ও বর্ষীয়ান রাজনীতিবিদ। মুফতি আমীনির সহযোগী হিসেবে দীর্ঘদিন তার সঙ্গে কাজ করেছেন। নব্বই পরবর্তী প্রতিটি আন্দোলনে তার বিশেষ ভূমিকা ছিল। দুই হাজার তেরো সালেও তার কেন্দ্রীয় ভূমিকা ছিল। এখনো তার বিরুদ্ধে সত্তর-আশিটার মতো মামলা আছে। তার অনেক মতামত ও অবস্থানের সাথে হয়তো দ্বিমত থাকতে পারে। তবে অভদ্রতা কোনভাবেই কাম্য নয়।

আগের সংবাদ‘বঙ্গভবনে পৌঁছে যা দেখলাম, আমি বেকুব হয়ে গেলাম’
পরবর্তি সংবাদআলেম বিদ্ধেষী হবেন না