শরণার্থীদের আশ্রয় না দেয়ার সিদ্ধান্ত বাতিল করল মার্কিন সুপ্রিম কোর্ট

ফাতেহ ডেস্ক

মেক্সিকো সীমান্ত দিয়ে আসা শরণার্থীদের আশ্রয় না দেয়ার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাতিল করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। বিচারক প্যানেলের রায়ে ৫-৪ ভোটে বাতিল হয় ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশ।

এর আগে যুক্তরাষ্ট্রের আশ্রয় নেয়ার নাগরিক অধিকার ভঙ্গের কারণেও এই সিদ্ধান্ত স্থগিত করে ফেডারেল আদালত। নিম্ন আদালতের রায়ের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত দেয় বিচারক প্যানেল। তাই এতে কোন বিচারকের নিজস্ব মতামত দেয়ার সুযোগ ছিল না।

এদিকে সরকারের দাবি, সীমান্তে অস্থিরতা বন্ধেই শরণার্থী আশ্রয় না দেয়ার পদক্ষেপ নেয়া হয়। ৯ নভেম্বর মেক্সিকো সীমান্তে মধ্য অ্যামেরিকার শরণার্থীদের ঢল ঠেকাতে, আশ্রয়কেন্দ্রে তাদের জায়গা না দিতে নির্দেশ দেন ডনাল্ড ট্রাম্প।

আগের সংবাদসংখ্যালঘু ও নারী ভোটারদের কাছে টানার চেষ্টা প্রার্থীদের
পরবর্তি সংবাদকর্মসংস্থান ও পুনর্বাসন চান রাজধানীর বাস্তুহারা মানুষ