সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলার নথি দুদকে

ফাতেহ ডেস্ক: সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলার নথি দুদকে পৌঁছেছে। মঙ্গলবার বিকেলে সিএমএম আদালত থেকে এ নথিটি দুদকে পৌঁছেছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, মামলার বিষয়ে বিশ্লেষণ করতে তদন্ত টিম গঠন করা হবে। শিগগিরই এ বিষয়ে জানানো হবে। ব্যারিস্টার নাজমুল হুদা গত ২৭ সেপ্টেম্বর ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শাহবাগ থানায় মামলা করলেও গত সোমবার বিষয়টি প্রকাশ পায়।

২৮ সেপ্টেম্বর মামলার কপি শাহবাগ থানা থেকে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়।

আগের সংবাদমির্জা ফখরুলসহ ৭ বিএনপি নেতার আগাম জামিন
পরবর্তি সংবাদসূর্যদোয়ের সময় কি কোনো নামাজ পড়া যাবে