সিরিয়ায় ভবন ধসে ৪ শিশুসহ নিহত ১১

ফাতেহ ডেস্ক

সিরিয়ার আলেপ্পোতে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৪ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে এক শিশুকে।

একসময় বিদ্রোহীদের দখলে থাকা সালাহেদ্দিনে, সিরীয় ও রুশ বিমান হামলা চালানো হয়। বিদ্রোহীরা ওই এলাকা ছাড়ার পর এর দখল নেয় সিরিয়ার সরকারি বাহিনী। সালাহেদ্দিন অঞ্চলে আরও কয়েকটি ভবনও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২০১৭ সালের জাতিসংঘের এক জরিপে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত শহরটির ৩৫ হাজারের বেশি অবকাঠামো ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে কয়েকটি ভবন ব্যক্তিগত উদ্যোগে পুনর্নিমাণ করা হচ্ছে।

আগের সংবাদধর্ষণের সময় কান্না করায় শিশুছাত্রীকে মেরেই ফেলল শিক্ষক
পরবর্তি সংবাদযে কারণে আরব আমিরাত যাচ্ছেন পোপ ফ্রান্সিস