সিরিজ বোমা বিস্ফোরণের ১৩ বছর আজ

ফাতেহ ডেস্ক: দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা বিস্ফোরণের ১৩ বছর আজ। ২০০৫ সালে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এই সিরিজ বোমা হামলা চালায় জেএমবির জঙ্গিরা।

এদিন বেলা ১১টার দিকে একযোগে রাজধানীসহ দেশের ৩০০টি স্থানে ৫০০ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় হামলায় দুজন বিচারক নিহত হন। আহত হন অর্ধশতাধিক। বোমা হামলার ঘটনায় সারাদেশে করা ১৫৯টি মামলায় আসামি করা হয় ১১০৬ জনকে।

বিভিন্ন অভিযানে গ্রেফতার করা হয় ১০২৩ জনকে। সাজাপ্রাপ্ত ৩৩৪ জনের মধ্যে ২৭ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এর মধ্যে ৬ জনের ফাঁসি কার্যকর করা হলেও বাকি ২১ জন এখনও পলাতক।

এসব মামলায় খালাস দেয়া হয়েছে ৩৪৯ জনকে। বাকি আসামিরা পলাতক।

আগের সংবাদঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
পরবর্তি সংবাদ৩ দফা সময় বাড়িয়েও তৈরি ৪০ ভাগ স্মার্ট এনআইডি