সুচির সমালোচনা এড়িয়ে গেলেন গুতেরেস

ফাতেহ ডেস্ক: রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধের জন্য মিয়ানমারের সরকারকে জবাবদিহির মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে যখন মিস্টার গুতেরেসকে সরাসরি এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি এর সরাসরি উত্তর এড়িয়ে যান। আং সান সুচির কোন সমালোচনা না করে মিস্টার গুতেরেস বলেন, মিয়ানমারে আসলে এখনো সেনাবাহিনীই সব কিছুর নিয়ন্ত্রণে।

তিনি বলেছেন,”ছোট ছোট রোহিঙ্গা শিশুদের দেখে আমার নাতি-নাতনিদের কথা মনে পড়ে গেছে। তাদের অবস্থাও যদি এমন হতো তাহলে কিরকম হতো।”

শরণার্থীদের দুর্দশা দেখে জাতিসংঘ মহাসচিব যদিও রীতিমত বিচলিত হয়ে পড়েছিলেন, তারপরও এই পুরো ঘটনার জন্য মিয়ানমারের নেত্রী আং সান সুচিকে সমালোচনা করতে চাননি তিনি।

“অবস্থা যদি বদলাতে হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের আসলে এই সেনবাহিনীর ওপরই চাপ দেয়া উচিৎ” – বলেন তিনি।

আগের সংবাদবান্দরবানে পাহাড়ধসে ৪ জনের মৃত্যু
পরবর্তি সংবাদএমপিওভুক্তি খুব খারাপ কাজ, এর পক্ষে নই: অর্থমন্ত্রী