শহিদুল আলমের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত

ফাতেহ ডেস্ক: তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। সকালে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা আদালতের বিচারক ইমরুল কায়েস।

সোমবারের মধ্যে বিচারিক আদালতে জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট।

এর আগে গত ৪ সেপ্টেম্বর শহিদুল আলমের জামিন শুনানিতে বিব্রতবোধ করেন হাইকোর্টের একটি বেঞ্চ। পরে শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।

সড়ক আন্দোলনের মধ্যে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে করা মামলায় গত ৬ আগস্ট শহিদুল আলমকে ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন নিম্ন আদালত।

আগের সংবাদখলিফায়ে মাদানি শায়খ নোমান আহমদ আর নেই
পরবর্তি সংবাদঅক্টোবরে আ.লীগের চূড়ান্ত মনোনয়ন: কাদের