সোমালিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে হামলা, নিহত ১০

ফাতেহ ডেস্ক: সোমালিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন বিশ জনেরও বেশি মানুষ।

গতকাল শনিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে চালানো এই হামলার দায়িত্ব স্বীকার করেছে আল-শাবাব নামের একটি সংগঠন।

আল জাজিরার বরাতে দেশটির পুলিশের ক্যাপ্টেন মোহাম্মদ হোসেইন বলেন, সকালে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে প্রবেশ করে জঙ্গিরা।

তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলে প্রায় দুই ঘন্টা। তিন হামলাকারী মারা যায়। ঘটনাস্থলের কাছেই প্রেসিডেন্ট প্রাসাদ এবং পার্লামেন্টের সদরদপ্তর।

আগের সংবাদসরকারি চাকরিতে ৭৫ ভাগ নিয়োগ মেধার ভিত্তিতেই হচ্ছে
পরবর্তি সংবাদ১০ দিনের রিমান্ডে কোটা আন্দোলন নেতা রাশেদ