সিলেটে হাইয়াতুল উলইয়ার কৃতী শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা

সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে ১৪৩৯ হিজরিতে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ ৪০-এ অবস্থানকারী সিলেট বিভাগের কৃতী তরুণ আলেমদের সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান আজ শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীর শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হয়।

মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন সিলেট’র উদ্যোগে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।

শীর্ষ ৪০-এ স্থান পাওয়া সিলেট বিভাগের ৮জন মেধাবী আলেমকে নগদ অর্থ, সনদ ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসস্থিত ছিলেন, জামেয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রাহ.’র শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী।

মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট হাসান আহমদের সভাপতিত্বে এবং মুহাম্মদ রুহুল আমীন নগরী ও শাহিদ হাতিমীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক মাওলানা শরীফ মুহাম্মদ, মারকাযুশ শরিয়া ঢাকার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি হারুন, জামিয়া দারুল কুরআন সিলেটের শায়খুল হাদীস মাওলানা শায়খ আতাউর রহমান, শেখবাড়ী মাদরাসার মুহতামিম মাওলানা শেখ আফজাল হামিদী, জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দীন, দরগাহ মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জুনায়েদ কিয়ামপুরী, দলইরগাঁও মানজারুল ইসলাম কওমি মাদরাসার শিক্ষাসচিব মাওলানা মাহমুদুল হাসান।

অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা নুরুযজামান সাইদ, মাওলানা আব্দুর রহমান কফিল, মাওলানা ইলিয়াস মশহুদ, মাওলানা আবু মুসা সাফওয়ান, দেলোওয়ার হোসাইন ইমরান, সালেহ আহমদ শাহবাগী, হাফিজ মাওলানা মনসুর আহমদ প্রমুখ।

শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা আনোয়ার হোসাইন।

ফাউন্ডেশনের সেক্রেটারী মাওলানা রশীদ আহমদ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দীন, শায়খুল হাদিস আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহ.’র একান্ত শাগরিদ, জামেয়া মুশাহিদিয়া খাগাইল কোম্পানীগঞ্জের দীর্ঘদিনের শিক্ষাসচিব মাওলানা শায়খ আবদুল মতীনের নামানুসারে গঠিত শিক্ষা ও সমাজসেবামূলক সংগঠন ‘মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন সিলেট’র উদ্যোগে ১৪৩৯ হিজরিতে অভিন্ন প্রশ্নপত্রে ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ ৪০-এ অবস্থানকারী সিলেট বিভাগের কৃতী তরুণ আলেমদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত বছরও এই ফাউন্ডেশনের উদ্যোগে সম্মিলিত মেধাতালিকায় শীর্ষ ৪০-এ অবস্থানকারী সিলেট বিভাগের ১৪ জন তরুণ আলেমকে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।

ইলিয়াস মশহুদ/ সিলেট থেকে

আগের সংবাদসোমবার দেশে ফিরছেন এরশাদ
পরবর্তি সংবাদবাংলার মানুষ দিদির হাত থেকে মুক্তি চায় : মোদি