সংসদ না ভেঙ্গেই শপথের বৈধতা চ্যালেঞ্জ

ফাতেহ ডেস্ক

দশম জাতীয় সংসদ না ভেঙ্গে একাদশ জাতীয় সংসদের সদস্যদের শপথ নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে স্পিকারসহ তিনজনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তাওহীদের পক্ষে নোটিশটি পাঠান আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।

পরে মাহবুব উদ্দিন খোকন বলেন, সংবিধান অনুসারে সংসদ ভেঙ্গে দিয়ে পরের সংসদ সদস্যদের শপথ নিতে হয়। কিন্তু সেটা না মেনে একাদশ জাতীয় সংসদের সদস্যরা শপথ নেয়ায় বর্তমানে দুটি সংসদ বহাল রয়েছে, যা সংবিধান পরিপন্থী।

আগের সংবাদতালেবানের সঙ্গে ফের শান্তি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদ‘বিএনপি আন্দোলনের নামে নাশকতা করলে শক্ত হাতে দমন’