ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফাতেহ ডেস্ক

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন। রোববার সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা-যাত্রী গিয়াস উদ্দিন ত্রিশালের মাগুরজুড়া গ্রামের আনসার আলীর ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ময়মনসিংহগামী সৌখিন এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশালগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে সেখানেই মারা যান অটোরিকশার গিয়াস।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেয়া হলে মারা যান আরো একজন। আহতরা হাসপাতালে ভর্তি আছেন।

আগের সংবাদকুরআন গবেষণায় ইউরোপিয়ান ইউনিয়নের ১০ মিলিয়ন ইউরো বাজেট
পরবর্তি সংবাদআগামীকাল দেশে ফিরছেন এরশাদ