আবারও স্পিকার শিরীন শারমিন, ডেপুটি ফজলে রাব্বী

ফাতেহ ডেস্ক

সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন শিরীন শারমিন চৌধুরী। আজ একাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্পিকার নির্বাচন হয়। তিনি ডেপুটি হিসেবে পাচ্ছেন আগের সহকর্মী অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়াকেই।

গত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের শুরুতেই ড. শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার করার প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী থেকে সংসদ সদস্য নির্বাচিত ওবায়দুল কাদের।

আজ বুধবার দুপুর ২টায় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ সিদ্ধান্ত হয় বলে একাধিক সূত্রে জানা গেছে। স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম প্রস্তাবকারী ও সমর্থনকারীও ঠিক করা হয় বৈঠকে।

বুধবার একাদশ সংসদ অধিবেশনের শুরুতেই স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শেষে তাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। প্রথমে স্পিকার ও পরে ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করানো হবে।

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে। অধিবেশনের শুরুতেই স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগের সংবাদকুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প বিশ্বের সর্ববৃহৎ উদ্বাস্তু শিবির
পরবর্তি সংবাদইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র : মাহাথির