
ফাতেহ ডেস্ক: জাপানের পশ্চিমাঞ্চলে গত মাসের ভয়াবহ বন্যার পর বড় ধরনের সামুদ্রিক ঝড় আঘাত হেনেছে।
টাইফুন সিমারনে সেখানকার যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিবিসি এ খবর দেয়।
জাপানের আবহাওয়া দপ্তরের তথ্যানুযায়ী, টাইফুন সিমারন বৃহস্পতিবার রাতে জাপানি দ্বীপপুঞ্জে আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার। গত ৪৮ ঘণ্টায় সেখানে ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।
টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, মুষলধারে বৃষ্টি ছাড়াও বন্যায় রাস্তা ডুবে গেছে, ঘরবাড়ির অবকাঠামো ভেঙে গেছে এবং বাতাসে লরি উল্টে গেছে।
প্রচ- ঝড়ের কারণে এক লাখের বেশি পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। বুলেট ট্রেনও সাময়িকভাবে বন্ধ।
জাপানের আগুন ও বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর বলছে, টাইফুনে ১৩ জন আহত হয়েছে। অনেক মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলা হয়েছে।
আবহাওয়া দপ্তরের প্রধান রুতা কুরোরা সেখানকার বাসিন্দাদের ভূমিধস, বন্যা ও জলোচ্ছ্বাস থেকে সতর্ক করে দিয়েছেন।
