
ফাতেহ ডেস্ক: ঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। ভোর ৬টা থেকে রাজধানীর সব বাস টার্মিনালে আগাম টিকিট বিক্রির কথা থাকলেও বেশিরভাগ কাউন্টারে এখনও তা শুরু হয়নি।
বাস কাউন্টার থেকে জানানো হচ্ছে, দূরপাল্লার বাস চলাচল এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। তাই আগাম টিকিট বিক্রি নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবে সকাল ১০টা থেকে কিছু কাউন্টারে টিকিট বিক্রি শুরু হবে।
দু’একদিনের মধ্যে আগাম টিকিট পুরোদমে বিক্রি শুরু হবে বলেও জানান তারা।
সকালে রাজধানীর গাবতলীসহ অন্য টার্মিনালগুলোয় টিকিট প্রত্যাশীদের উপস্থিতিও অনেক কম। ৫ আগস্ট থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও, পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তখন টিকিট বিক্রি স্থগিত করা হয়।
