
ফাতেহ ডেস্ক : জাতির যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনাসদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
এরই মধ্যে এই বাহিনী জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সেনানিবাসে ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জেনারেল আজিজ আহমেদ বলেন, সরকারের রুপকল্প-২০২১ এবং ফোর্সেস গোল-২০৩০-এর আলোকে সেনাবাহিনী আধুনিকায়নের প্রক্রিয়া চলছে। এজন্য অত্যাধুনিক অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম শিগগির কেনা হবে বলে জানান তিনি।
