
ফাতেহ ডেস্ক
প্রথম ধাপে ৮৭ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমার সময় শেষ হয়েছে বিকেল ৫টায়।
সুনামগঞ্জের ১০ উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী। নেত্রকোণায় প্রথম ধাপে ৯ টি উপজেলা পরিষদ নির্বাচনে লড়তে আগ্রহীরা মনোনয়নপত্র জমা দেন। শেষ দিনে রিটার্নিং ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
হবিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার ৮টি উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও একাধিক স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দেন। নাটোরের ৬ উপজেলাতেও মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।
