
ফাতেহ ডেস্ক
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব রাজ্য মেইনের একটি নদীতে প্রাকৃতিভাবে বিশাল আকৃতির একটি বরফের চাকা তৈরি হয়েছে। যা উপর থেকে দেখলে চাঁদ, নাগরদোলা বা স্পেসক্রাফটের মতো মনে হয়।
বিবিসির খবরে বলা হয়েছে, তুষাপাতের সময় আবহাওয়ার তারতম্যের কারণে এমনটি হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। রাজ্যের ওয়েস্টব্রুক শহরের প্রেসুম্পস্কট নদীতে সৃষ্টি হওয়া চক্রাকার এ বরফ খণ্ডের আয়তন প্রায় ৯১ মিটার।
ওয়েস্টবুক কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় এক ব্যবসায়ী প্রথমে ড্রোন দিয়ে চক্রাকার ওই বরফখণ্ডের ছবি তুলে সবার নজরে আনেন। এরপর থেকে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী এটি দেখতে ওই নদীর তীরে ভিড় করছেন।
চাঁদ আকৃতির ওই বরফখণ্ডের সৌন্দর্য্য মিস করছে না উড়ন্ত হাঁস বা পাখিরাও! খবরে বলা হয়, বরফখণ্ড সৃষ্টি হওয়ার পর থেকে সেখানে হাঁস ও পাখির আনাগোনা বেড়ে গেছে।
গবেষকরা বলছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে তুষারপাতের সময় নদীর পানিতে তাপমাত্রার তারতম্যের কারণে সৃষ্ট পানির চক্রে চাঁদ আকৃতির এই বরফখণ্ডের সৃষ্টি হয়েছে।
