
ফাতেহ ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর খুন করা হয়েছে। এই অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। গত ১১ নভেম্বর পাশবিকতার শিকার হয় শিশুটি।
পেশায় শ্রমিক অভিযুক্তের বয়স আনুমানিক ১৯ বছর। পুলিশের ধারণা, ওই ব্যক্তি গুরগাঁওয়ের ৬৬ নম্বর সেক্টরের শ্রমিক কলোনির একটি ফাঁকা ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণের পর সেখানেই তাকে খুন করে।
চলতি বছরের জানুয়ারিতে কাশ্মিরের ৮ বছরের শিশুকন্যা আসিফাকে সাতদিন ধরে মন্দিরে আটকে রেখে ধর্ষণের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠে বিশ্ব জুড়ে। সেই প্রতিবাদ-বিক্ষোভের রেশ না কাটতেই নতুন করে আবার শিশু ধর্ষণের ঘটনা ঘটলো ভারতে।
সূত্র : এনডিটিভি
