ভাসানীর কবর জিয়ারত করেছেন ঐক্যফ্রন্ট নেতারা

ফাতেহ ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্ট নেতা কামাল হোসেন বলেছেন, কৃষক শ্রমিক দরিদ্র মানুষের জন্য কাজ করার আদর্শ মাওলানা ভাসানী।

সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন।

এসময় ভাসানীর জীবন থেকে সবাইকে শিক্ষা নেয়ার আহ্বান জানান। তার সঙ্গে ছিলেন ঐক্যফ্রন্টের কাদের সিদ্দিকী, সুলতান মোহাম্মদ মনসুর, মোস্তফা মহসিন মন্টুসহ নেতাকর্মীরা।

এর আগে ভোরে ঢাকা থেকে রওনা হয়ে সকাল সাড়ে নয়টায় টাঙ্গাইলে পৌঁছান। কবর জিয়ারত শেষে আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন নেতারা।

আগের সংবাদ‘নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নে কাউকে ছাড় নয়’
পরবর্তি সংবাদকোনোভাবেই নির্বাচন বয়কট করবে না ঐক্যফ্রন্ট : কামাল