ঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ফাতেহ ডেস্ক: ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

বিস্তারিত ফলাফল ও ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

গত ৩০ নভেম্বর শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১ হাজার ৩০টি আসনের বিপরীতে ৫ হাজার ২০৫ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৯৭৯ জন। পাশের হার ৫৭ দশমিক ২৩ শতাংশ।

আগের সংবাদট্রাম্প সহযোগিতা চেয়ে ইমরান খানকে চিঠি দিলেন
পরবর্তি সংবাদপাবনায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ১০