ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে : ফখরুল

ফাতেহ ডেস্ক

পুলিশ প্রশাসনের সহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে সন্ত্রাসীরা-এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

এ সময় ফখরুল বলেন, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনি মাঠে থেকে প্রমাণ করতে চায় আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না।

দেশে নির্বাচনের কোন পরিবেশ নেই জানিয়ে মির্জা ফখরুল অভিযোগ করেন, প্রকাশ্যে রামদা, লাঠিসোটা নিয়ে ভয় দেখানো হচ্ছে ভোটারদের। দলের শীর্ষ নেতাদের উপর হামলা বন্ধ হয়নি বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

আগের সংবাদসিলেটের জামেয়া রেঙ্গার ৯৯ তম বার্ষিক মাহফিল সম্পন্ন
পরবর্তি সংবাদযেভাবে সাজানো হচ্ছে নিরাপত্তা