ইসরায়েলের রাষ্ট্রীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে কেবল ইহুদিরাই

ফাতেহ ডেস্ক: ষ্ট্র হিসেবে ইসরায়েল এবং এর সরকার ব্যবস্থা কেমন হবে তা নির্ধারণ করতে পারবে কেবল ইহুদিরাই। এমন বিধান রেখে একটি আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের সংখ্যালঘু আরব সম্প্রদায়ের লোকজন।

কয়েক মাসের রাজনৈতিক তর্ক-বিতর্কের পর বুধবার আইনটি পার্লামেন্টে ওঠে। পক্ষে ৬২ জন এবং বিপক্ষে ভোট দেন ৫৫ পার্লামেন্ট সদস্য।

নতুন আইনটিতে বলা হয়েছে, যে কোনো রাষ্ট্রীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কেবল ইহুদিদেরই অধিকার রয়েছে।

একে বর্ণবাদী আখ্যা দিয়েছেন আরব জনগোষ্ঠীর নেতারা। এতোদিন হিব্রুর পাশাপাশি আরবিও ইসরায়েলের সরকারি ভাষার মর্যাদা পেতো। বুধবার তাও বাতিল করেছে দেশটির পার্লামেন্ট।

আগের সংবাদহজে ডিজিটাল সেবা চালু করলেও সাড়া মিলছে না
পরবর্তি সংবাদনারী আইনজীবীর থাপ্পড়ের শিকার মুফতিকে ১৪ দিনের কারাদণ্ড, সমালোচনার ঝড়