ইসলামবিরোধী ষড়যন্ত্র হলেই রাজপথে নামবে হেফাজত: মামুনুল হক

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক বলেছেন, হেফাজত কারও তল্পিবাহক নয়। মনপুত না হলেই আজ বিএনপির কাল জামায়াতের হয়ে যায় হেফাজত। হেফাজত নিজস্ব শক্তিতে আল্লাহ’র উপর ভরসা করে একাই যথেষ্ট। যখনই দেশের বিরুদ্ধে, ঈমান-আকিদার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে তখনই হেফাজত কারও রক্তচক্ষু পরোয়া না করে রাজপথে নেমে আসবে।

শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। মামুনুল হক বলেন, তিনদিনের হেফাজতের আন্দোলনের ঘটনায় আজ শান্তিপূর্ণ বিক্ষোভ পালন করা হচ্ছে। আমাদের তো এটা করার কথা ছিল না। আজ বাংলাদেশ মেডিকেল পরীক্ষায় ব্যস্ত আছে। কওমি মাদরাসার বড় পরীক্ষা থাকা সত্ত্বেও আজ বিক্ষোভ করছি।

তিনি বলেন, কারও চোখের গরম ও ভয় দেখিয়ে হেফাজতকে দমিয়ে রাখা যাবে না। টেকনাফ থেকে তেতুলিয়া মানে হেফাজত। বাংলাদেশ মানে হেফাজত। ২০টি মায়ের বুক খালি হলো। আইজিপি আপনাকে তো শোক প্রকাশ করতে দেখলাম না। কারণ তারা তো মানুষ না হেফাজত।

মামুনুল হক বলেন, তদন্ত করুন, পুলিশ হেফাজতে থানার গারদে ঢুকে হেফাজতের কর্মীদের ওপর কারা হামলা করছে। হেলমেট লীগের হামলাকারীদের বিচার চাই।

তিনি বলেন, যারা বিনা উস্কানিতে তাওহিদী জনতার ওপর হামলা করেছিল তাদের কাউকে গ্রেফতার করা হয়নি।

অভিযানের নামে নাটক সাজানো হচ্ছে উল্লেখ করে এ হেফাজত নেতা বলেন, ছুরি কি কাজে ব্যবহার হয় জানেন না? এ নাটক পুরনো। কোরবানি ঈদে হয়ত সে ছুরিগুলো আর সেবা দেবে না। আমরা তা আর রাখব না।

আগের সংবাদস্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশ হাইয়ার শিক্ষার্থীদের
পরবর্তি সংবাদভারত বাংলাদেশের চরম শত্রু রাষ্ট্র: বাবুনগরী