
কুয়েতের আমীর শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ রাজনৈতিক সংকটের সমাধানে পৌঁছানোর জন্য ইয়েমেনী দলগুলোকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন। কুয়েতের আমীর রমজানের শেষ দশকে উপলক্ষে গত বুধবার এক টেলিভিশনে ভাষণে বলেন, তার দেশ দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের বিপজ্জনক ব্যথায় মর্মাহত, তারা ফিলিস্তিনীদের দুর্দশা দুর করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝে দৃঢ়ভাবে চেষ্টা করে যাচ্ছে ৷
কুয়েতের আমীর দেশের অর্থনীতি উন্নয়ন এবং সামগ্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ উদ্যোগ ও জাতীয় ঐক্য প্রক্রিয়া উন্নয়নের সহযোগিতার জন্য আইন বিভাগ এবং নির্বাহী কর্তৃপক্ষকে আহ্বান জানায়।
তিনি সাম্প্রদায়িক ও উপজাতীয় সংঘাতের মুখোমুখি দাঁড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন, প্রত্যেকের কাছে আহব্বান করে “আমাদের আশেপাশে কি ঘটছে , বর্তমান পরিস্থিতিতে তাদের প্রকৃতি উপলব্ধি করুন , আমরা তাদের কাছ থেকে বিচ্ছিন্ন না, এবং স্বদেশের নিরাপত্তা ও শান্তি রক্ষার জন্য তাদের পাঠ এবং উপদেশগুলি বুঝুন । ”
শেখ সাবাহ জোর দিয়ে বলেন যে তাঁর যুবসমাজ দেশের সম্পদ এবং তাদের ব্যাপারে তিনি ব্যক্তিগতভাবে এবং সরকারের এবং জাতীয় পরিষদের দৃষ্টি আর্কষণ করেন। তিনি তরুণদেরকে তাদের দক্ষতা বিকাশের সুযোগ সুবিধা গ্রহণের এবং রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সুযোগ থেকে উপকৃত হওয়ার আহ্বান জানান ৷ কুয়েতের আমীর কুয়েতের যুবকদেরকে বিভ্রান্ত ধারনা ও বিভ্রান্তিকর আচরণ থেকে ফিরে আসার আহ্বান জানান এবং “তাদের মধ্যে মাতৃভূমির প্রতি আনুগত্য ও আনুগত্যের মনোভাব গড়ে তোলার আহ্বান জানান।”
আল জাজিরা থেকে ইমদাদ উল্লাহর অনুবাদ
