একই দিনে রোজা ও ঈদ করার চিন্তা হাস্যকর

ইমতিয়াজ আহমদঃ

সৌদি আরবের সাথে মিল রেখে ঐক্যের দোহাই দিয়ে সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ করার প্রবণতা যে ইসলামকে হাস্যকর করবে তার জ্বলন্ত প্রমাণ এবার পাওয়া গেছে। এ বছর সৌদি আরবের ক্যালেন্ডারে শাবানকে ২৯ দিন ধরা হয়েছিল। সে হিসেবে প্রস্তুতিও ছিল। কিন্তু শেষ পর্যন্ত সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা দেন শাবান ৩০ দিনের হবে। কিন্তু সৌদি আরবে এ ঘোষণা যখন হয়, তখন মালদ্বীপে মধ্যরাত্রি। যেহেতু ধরেই নেওয়া হয়েছিল, শাবান ২৯ দিনের হবে, তাই মালদ্বীপে সে হিসেবে তারাবীহ আদায় করে নেয়। পরে জানা গেল সৌদি আরবে রমজান এক দিন পরে শুরু হবে। কিন্তু ততক্ষণে তারাবীহ নামাজ শেষ হয়ে গেছে।

ঐক্যের নাম দিয়ে এভাবে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ করার নামে আরো হাস্যকর কিছুর দৃশ্য মুসলিম বিশ্ব দেখবে।

আগের সংবাদজাতীয় বাজেট অধিবেশন শুরু ৫ জুন
পরবর্তি সংবাদইংরেজি ভাষা শিক্ষা : একটি প্রচারণা ও বাস্তবতা