কক্সবাজারে পাহাড় ধসে নিহত ৫

আতা হাসিন: কক্সবাজারে আলাদা দুটি পাহাড় ধসের ঘটনায় ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন। ভোর ৫টার দিকে কক্সবাজার শহর ও রামুর মিথাছড়িতে দুটি পাহাড় ধসে পড়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন মা ও শিশুসহ একই পরিবারের ৩ জন। আরেকজন তাদের প্রতিবেশী। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে, ভোরে কক্সবাজার শহরে একটি পাহাড় ধসে পড়েছে।

এদিকে রামুর মিথাছড়িতে পাহাড় ধসে নিহত হয়েছেন আরও একজন। দুটি ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগের সংবাদখেলার মাঠগুলো কোথায় হারিয়ে গেলো?
পরবর্তি সংবাদশুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টির সম্ভাবনা