গবেষণায় দেহ দান করলেন তসলিমা নাসরিন

ফাতেহ ডেস্ক: ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমার ইচ্ছে মৃত্যুর পরে তার দেহ গবেষণার কাজে ব্যবহৃত হোক। আর সে কারণেই দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স-এআইআইএমএস-এ দেহদান করেছেন তিনি। তিনি বলেন, ‘AIIMS-এ গবেষণা ও শিক্ষার জন্য আমি দেহদানের সিদ্ধান্ত নিয়েছি।’

মঙ্গলবার নিজের ফেসবুক এ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘মরণোত্তর দেহ দান করেছিলাম কলকাতা মেডিক্যাল কলেজে, ২০০৫ সালে। কিন্তু কলকাতার দরজা তো আমার জন্য বন্ধ। অগত্যা এইমস হাসপাতালেই মরণোত্তর দেহ দানের ব্যবস্থা করলাম।’

প্রসঙ্গত, ১৯৯৪ খ্রিস্টাব্দে বাংলাদেশ ত্যাগ করে নির্বাসিত জীবনে থাকা তসলিমা নাসরিন বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে আসছেন। তিনি কিছুকাল যুক্তরাষ্ট্রেও বসবাস করেছেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। কোলকাতা থাকাকালে সেখানেও তোপের মুখে পড়েন তিনি এবং পরবর্তীতে কোলকাতা ত্যাগ করেন।

আগের সংবাদহাজিদের জন্য ৯০০০ ইলেকট্রিক কার্ট ও হুইলচেয়ার বরাদ্ধ
পরবর্তি সংবাদপদ্মা সেতু রেল সংযোগে ব্যয় বাড়ল ৪ হাজার কোটি