
ফাতেহ ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ৪ জুন পর্যন্ত জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ মে) সকালে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত ঢাকার বিশেষ জজ-৫ ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। তবে খালেদা জিয়াকে আদালতে হাজির করা যায়নি।
সকাল ১১টা ২২ মিনিটে এই আদালতের কার্যক্রম শুরু হয়, শেষ হয় ১১টা ২৭ মিনিটে।
