নিষ্পাপ হাফেজ শিশুদের হত্যা মানবতাবিরোধী : খেলাফতে ইসলামী

আফগানিস্তানে হাফেজ ছাত্রদের পাগড়ি ও সনদপ্রদান অনুষ্ঠানে বোমাহামলা চালিয়ে শতাধিক হাফেজ শিশু হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফতে ইসলামী বাংলাদেশ। দলের আমির মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মাওলানা ফজলুর রহমান গতকাল এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নিষ্পাপ হাফেজ শিশুদের হত্যা করে মার্কিন মদদপুষ্ট আফগান সেনাবাহিনী মানবতাবিরোধী অপরাধ করেছে। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অত্যন্ত অমানবিক এ গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।

তারা বলেন, বিশ্বজুড়ে সিরিয়া, ইরাক, ইয়েমেন, আফগানিস্তান, মিয়ানমার, ফিলিস্তিনসহ বিভিন্ন দেশে আজ মুসলমানদের ওপর নিপীড়ন চলছে। এর জন্য বিশ্বমোড়লরাই দায়ী। তারা পৃথিবীব্যাপী যুদ্ধ-বিগ্রহকে জিইয়ে রেখে রাজনৈতিক ফায়দা লুটছে। এ থেকে পরিত্রাণ পেতে সারা দুনিয়ার মুসলমানকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। । বিজ্ঞপ্তি।

আগের সংবাদ১১ এপ্রিল চকবাজারে ওয়াজ ও দু’আ মাহফিল
পরবর্তি সংবাদদেড় বছরও টিকেনি ইমরানের সংসার