পাইলটের ভুলেই বিধ্বস্ত হয় বিপিনের কপ্টার

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতকে বহনকারী যে কপ্টার বিধ্বস্ত হয়েছিল, তাতে পাইলটের ভুল ছিল বলে একটি সূত্র নিশ্চিত করেছে। ভারতের গণমাধ্যম এনডিটিভিকে গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছে সূত্রটি।

গত ৮ ডিসেম্বর বিপিনকে বহনকারী কপ্টারটি বিধ্বস্ত হয় তামিলনাড়ুতে। এতে বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকাসহ ১৪ জন নিহত হন। এরপর এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়। এই তদন্ত কমিটি গতকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে তাদের তদন্তের তথ্য–উপাত্তগুলো জমা দিয়েছে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আগের সংবাদআশরাফ গনিকে হত্যার পরিকল্পনা ছিল না: তালেবান
পরবর্তি সংবাদবঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী