প্রেসক্লাবের সামনে বাসচাপায় নারী নিহত

ফাতেহ ডেস্ক: রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় প্রেসক্লাবের সামনে যাত্রীবাহী বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় প্রেসক্লাবের সামনে একটি যাত্রীবাহী বাস এক নারীকে চাপা দেয়। এসময় সেখানে কর্তবর‌্যত শাহবাগ থানার এসআই আকরাম ওই নারীকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে। সেখানে সকাল ১০টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে বাসচালককে ।

আগের সংবাদইয়ামেন সঙ্কট সমাধানে আলোচনার আহবান কুয়েত আমীরের
পরবর্তি সংবাদজাতিসংঘ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্বারককে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র