
ফাতেহ২৪.কম
গত ৭ মে ২০১৮ হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত বেফাকের মজলিসে আমেলার গুরুত্বপূর্ণ সভা বেফাকের সদর আল্লামা শাহ আহমদ শফী দা.বা. এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বেফাকের খাস কমিঠি পূনর্গঠন করা হয়। উল্লেখ্য, খাস কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন ১৫ জন । এর মধ্যে মাওলানা মুস্তাফা আজাদ রহ.মজলিসে খাসের সদস্য ছিলেন। তিনি কিছু দিন আগে রফীকে আ’লার ডাকে সাড়া দিয়েছেন। বেফাকের মজলিসে আমেলার সভায় নতুন করে ৪ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বসম্মতিক্রমে গঠিত ১৭ সদস্য বিশিষ্ট খাস কমিটির সদস্যবর্গ হলেন সর্বজনাব,
১. আল্লামা আশরাফ আলী সাহেব।
২. আল্লামা আযহার আলী আনোয়ার শাহ সাহেব।
৩.মুফতী মুহাম্মদ ওয়াক্কাস সাহেব।
৪. মাওলানা নুর হোসাইন কাসেমী সাহেব।
৫. মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব
৬. মাওলানা আবদুল হামীদ পীর সাহেব মধুপুর
৭. মাওলানা নুরুল ইসলাম সাহেব
৮. মুফতী ফয়জুল্লাহ সাহেব
৯. মাওলানা সাজিদুর রহমান সাহেব
১০. মাওলানা ছফি উল্লাহ সাহেব
১১. মাওলানা মুসলেহ উদ্দিন রাজু সাহেব
১২. মাওলানা মুফতী নুরুল আমীন সাহেব
১৩. মাওলানা মাহফুজুল হক সাহেব
১৪. মাওলানা শেখ আহমদ সাহেব(হাটহাজারী)
১৫. মাওলানা আনাস মাদানী সাহেব
১৬. মাওলানা আব্দুল হক সাহেব (ময়মনসিংহ)
১৭. মাওলানা বাহা উদ্দিন জাকারিয়া সাহেব
১৮. মাওলানা মুনিরুজ্জামান সাহেব
নতুন করে অন্তর্ভুক্ত চারজন সদস্য হলেন
১. মাওলানা শেখ আহমদ(হাটহাজারী)
২. মাওলানা ছফি উল্লাহ পীরজঙ্গী
৩.মাওলানা আব্দুল হক মোমেনশাহী
৪. মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া
মোট সদস্য হলেন ১৮ জন।
