ব্রাক্ষণবাড়ীয়ায় ইসলামী মানব কল্যাণ সংগঠনের ইফতার বিতরণ

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি: আজ ১৭ মে ২০১৮ইং বৃহস্পতিবার ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে ব্রাক্ষণবাড়ীয়া ইসলামী মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে নওমুসলিম ও দরিদ্র, অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় ৷

সংগঠনের পক্ষ থেকে প্রায় ২০ জন নওমুসলিম এবং ৮০ জন অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়৷

উক্ত ইফতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামিয়া ইউনুছিয়ার মোহতামিম, মুফতি মোবারকুল্লাহ সাহেব, জামিয়া ইউনুছিয়ার মুহাদ্দীস মাওঃ আবুবকর সিদ্দীকসহ অত্র সংগঠনের সকল নেতৃবৃন্দ।

আগের সংবাদমুসল্লিদের তারাবি আদায়, কাল পবিত্র মাহে রমজান
পরবর্তি সংবাদজুমার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল