মুফতী ফয়জুল্লাহ’র পিতার রুহের মাগফিরাত কামনায় ছাত্র খেলাফতের দোয়া মাহফিল

নাহিয়ান হক: ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ-এর পিতা হাজী মুহাম্মদ আনোয়ার রহ.-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ। গত শনিবার বাদ আসর পল্টনস্থ কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মু. খোরশেদ আলম-এর সভপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব ও খেলাফতে ইসলামী বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ফজলুর রহমান। উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের সহ-সভাপতি মির্জা মুহাম্মদ ইয়াসিন আরাফাত, সেক্রেটারী জেনারেল মু. আবুল হাসিম, সাংগঠনিক সম্পাদক মুহিউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আতিক মুহাম্মদ, সিলেট মহানগর সভাপতি আব্দুল হাই মাসুম প্রমুখ নেতৃবৃন্দ।

আগের সংবাদঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাসের হার ১০.৯৮
পরবর্তি সংবাদআপনার সুওয়াল: একই ফ্লাটে মুসলমান হিন্দুর সাথে থাকার বিধান কী?