মৌসুমি ফলেই যেন ভরপুর বাঙালীর ইফতারের থালা

মামুনুর রশীদ সানীঃ

মুসলিম অমুসলিম সবার কাছেই পরিচিত এক মাস , যার নাম “রমজান”৷ মুসলমানরা উৎসবের মতো করে এ মাসে প্রভুর আদেশ সিয়াম সাধনায় ব্রত হয়৷ দীর্ঘ এগারো মাস প্রতিক্ষার প্রহর গুণে এমাসটির জন্য৷ এ মাস আসতেই নতুন সাজে নিজেকে সাজায়৷ আত্মার পরিশুদ্ধির কথা ভাবে তারা৷ পরিবেশে আসে নুতনত্ব৷ অপরাধ প্রবণ মানুষগুলোর হৃদয়ও লিন হয়ে যায় এমাসের আগমনে৷

রহমত, মাগফিরাত ও নাজাতের আবেশে ঢাকা এমাস যেন স্রষ্টার অপার দান৷ অনেক বড় নেয়ামত৷ পুরো বিশ্বে মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে নিজের ভেতরে সর্গীয় প্রশান্তি অনুভব করে৷ সেই সাথে থাকে ধুম ধামও৷ অন্য সব দেশের মতো আমাদের দেশেও তা বেশ ভালোভাবেই পরিলক্ষিত হয়। সাধারণত এ মাসে সবাই ব্যস্ততা কমিয়ে আনতে চেষ্টা করে৷ কিন্তু কয়েক শ্রেণীর মানুষের ব্যস্ততার শেষ থাকেনা৷ পুরো মাস জুড়েই ব্যস্ত সময় পাড় করে তারা৷ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও সন্ধ্যার আগেই ঘরে ফিরে আসে৷ স্বজনদের নিয়ে ইফতার করার সুখ থেকে বঞ্ছিত হতে চায় না৷

প্রিয়দের সাথে বসে ইফতারি করার কী যে তৃপ্তী ভাষায় প্রকাশ করা যায়না!! বাহারি আইটেমের ইফতার সামনে হাজির৷ প্রভূর আদেশ লঙ্গন হবে বলে সময়ের আগে কেউ হাত বাড়ায়না সেদিকে৷ সুঘ্রাণে পরিবেশটা মৌ মৌ করে৷ আর যদি দস্তরখানে থাকে কাঁঠাল তবে তো কথাই নেই৷ সারা দিন রোজা রেখে ক্লান্ত– শ্রান্ত৷ মুখ দিয়ে কথা সরছেনা যেন৷ এমন অসহায় মুহূর্তে, ভাঙ্গা মন নিয়ে দুহাত তোলে বিধাতার দরবারে। কাকুতি মিনতির সাথে বিরবির করে মনে মনে কথা বলে প্রভূর সকাশে৷

কারণ হাদীসে এসেছে এমন সময় দোয়া কবুল হয়৷ ইতিমধ্যে আযানের মর্মস্পর্সী ধ্বনি কানে বাজে৷ শুরু হয় ইফতারি করা৷ প্রথমে খেজুর,তা না হলে পানি পানের মধ্য দিয়েই শুরুটা হয়৷ নিমিশেই উবে যায় ক্লান্তির ছাপ৷ লকলকে বুড়ুর চেহারাটা ও উজ্জল হয়ে যায় তৃপ্তীতে৷ সবার মুখে ফুটে ওঠে অজানা এক আনন্দের আভা৷রোযা যেমনই রাখোক ইফতারটা হওয়া চাই সেরা৷ সেসুবাদে ধনী–গরিব সবার দস্তরখানেই হরেক রকমের ইফতারির আয়োজন থাকে৷

আলুর চপ, পিয়াজু ,বেগুনী,বোট আর সালাদ মাখা মুড়িভর্তা সবার দস্তরখানেই থাকে৷ এটা কেমন যেন ভাঙালী জাতীর ঐতিয্য হয়ে দাড়িয়েছে৷ এটা না খেলে যেন ইফতারই করা হয়নি৷ বাঙালীরা বেশ মজা করেই মুডিভর্তা খায়৷ তবে মুড়িভর্তা খেলেও শুরুতে ফলমুল খেতে তারা খুব পছন্দ করে৷ বাহারি আইটেমের ফলে তাদের থালাগুলো উপচে পড়ে যেন৷ এমন দৃশ্য শহুরে মানুষের দস্তরখানে সচারাচরই দেখা যায়

কিন্তু গ্রাম গঞ্জের খেটে খাওয়া গরিব অসহায়রা ইচ্ছা–অভিরতি থাকলেও ফল কেনার সামর্থ রাখেনা৷ চড়া দামের ফল কিনে খাওয়া তাদের সাধ্যে নেই৷ প্রভূর অপার করুণা ধারা দেখে কৃতজ্ঞতায় মস্তক অবনত হয়ে যায়৷ তিনি খেটে খাওয়া মানুষের অভিলাষকেও অপুর্ণ রাখেননি৷ কালের চাকা ঘুরে রমজান মাসটা এমন একটা সময়ে আসে যখন সবার গাছে গাছে নানা রকম ফল থোকা থোকা ঝুলে থাকে৷ তাই আম, কাঁঠাল, লিচু, জাম, তরমুজ আরো হরেক রকমের ফল তখন কৃষক, শ্রমিক, মাল্লা, মাঝি সবার ইফতারের থালায় হাজির থাকে৷ দৃষ্টিগোচর হয় ফলের সমাহার৷ নৌকার মতো বড় বড় কাটা বাংগি ও লাল টুকটুকে তরমুজও আমাদের নজর কাড়ে। আর এখন মৌসুমি ফলের উপস্থিতি যেন ইফতারের সজ্জা৷ ফলে ফলে ভরে ওঠা থালাগুলো যেন রোজার ক্লান্তির অবসাদ ঘটায়৷ তৃপ্তীর জোয়ারে ভাসিয়ে দেয় মন৷ ইফাতের পর মাগরিবের নামায আদায়ে যেন হৃদয় অলৌকিক শান্তির ছায়ায় ঢেকে যায়৷

আগের সংবাদনাজিব আমাকে শেষ করতে চেয়েছিল: আনোয়ার ইব্রাহিম
পরবর্তি সংবাদ‘আজানের সময় টিভিতে নাচগান প্রচার করলে লাইসেন্স বাতিল’