ময়মনসিং হকার্স মার্কেটে আগুন, ৮ ইউনিট মাঠে (ভিডিও)

ময়মনসিংহ-আগুন-rtvonline

ফাতেহ ডেস্ক: ময়মনসিংহের গাঙ্গিনার পাড় হকার্স মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে আজ সকালে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার মাহফুজ জীবন।

তিনি বলেন, আগুনের খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট ছুটে যায়।

শুরুতে চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে গেলেও পরে আরও ইউনিট বাড়ানো হয়। কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।

ঘটনায় অনেক দোকান পুড়ে ছাই হয়ে গেলেওে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো।

ময়মনসিংহ হকার্স মাকেটে আগুন জলছে। ফায়ার সার্ভিস কাজ করছে, তবে মনে হল তাদের উপকরণগুলো আরও ভাল হওয়া দরকার। বিদ্যাময়ী থেকে পানি আনছে অর্ধেক পানিই পড়ে যাচ্ছে ছেড়া ফিতা দিয়ে। আগুন আরও বাড়ছে।

Posted by Polash Rema on Wednesday, June 6, 2018

আগের সংবাদসরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট আজ
পরবর্তি সংবাদকাতার অবরোধের এক বছর, উপসাগরীয় বিরোধ কী ও কেন?