রোহিঙ্গা নিবন্ধন শুরু করলো জাতিসংঘ

ফাতেহ ডেস্ক: মিয়ানমার থেকে পালিয়া আসা রোহিঙ্গাদের যৌথভাবে নিবন্ধন শুরু করতে যাচ্ছে জাতিসংঘ ও বাংলাদেশ সরকার। এ সপ্তাহ থেকেই বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ওপর নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরির লক্ষ্যে এ নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে ইউনাইটেড ন্যাশনস হাইকমিশনার ফর রিফিউজি ‘ইউএনএইচসিআর’ প্রতিনিধি ক্যারোলিন গ্লাক।

এ প্রসঙ্গে বাংলাদেশ রিফিউজি রিলিফ এন্ড রিপাট্রিয়াশন কমিশনার আবুল কালাম বলেন, রোহিঙ্গা পরিবারগুলোর জন্ম বিবরণীসহ বিভিন্ন তথ্য যা মিয়ানমারকে পুনর্বাসন প্রক্রিয়ায় সাহায্য করবে।

এছাড়াও মিয়ানমারে ফিরে যাওয়ার সময় যাতে জোরপূর্বক না নিয়ে যেতে হয় বা স্বাভাবিকভাবে ফিরতে পারে সেজন্য একটি বাংলাদেশ ও ইউএনএইচসিআরের লোগো সমৃদ্ধ একটি নিবন্ধনপত্র দেয়া হবে। এজন্য মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের একটি তালিকাও করা হয়েছে। সাউথ এশিয়ান মনিটর

আগের সংবাদকুড়িগ্রামে অনুপ্রবেশের সময় ১৯ বাংলাদেশি আটক
পরবর্তি সংবাদকেমন আছে আর্জেন্টিনার মুসলমানরা?