শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় বাড়ি ফিরতে আকুল হাজার হাজার মানুষ

ফাতেহ ডেস্ক:

মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটে পারাপারের জন্য হাজার হাজার যাত্রী জড়ো হয়েছেন। রোববার (০৯ মে) ভোর থেকে যাত্রীরা ঘাটে আসছেন। তবে শেষ পর্যন্ত একটি ফেরি ছেড়ে গেছে বলে ঘাট সূত্রে জানা গেছে।

জানা গেছে, ভোর থেকে দক্ষিণবঙ্গগামী যাত্রীরা শিমুলিয়া ঘাটে জড়ো হচ্ছেন। যাত্রীদের চাপে ফেরি ছেড়ে যায়ন।

এদিকে শিমুলিয়া ঘাটে মোতায়েন করা হয়েছে বিজিবি। বিজিবির টহলের মধ্যেই যাত্রীরা বিভিন্ন কৌশলে ঘাটে জড়ো হচ্ছেন। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে তিনশ যানবাহন।

আগের সংবাদভারত সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল আরো ১৪ দিন
পরবর্তি সংবাদআসুন এই শবে কদরে মহামারি থেকে রক্ষার প্রার্থনা করি: রাষ্ট্রপতি