
fateh24.com ডেস্কঃ
চট্টগ্রাম জেলার ফেনী সংলগ্ন উপজেলা মিরসরাই সাত মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান, বিদ্যুৎ খুঁটি, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। শুক্রবার বিকেলে প্রায় ৭ মিনিট এই ঝড় স্থায়ী ছিলো। এসময় বাতাস ও শীলা বৃষ্টিতে এলাকা লন্ডভণ্ড হয়ে যায়। বর্তমানে পুরো এলাকা বিদ্যুৎহীন রয়েছে।
নিজামপুর এলাকার বাসিন্দা ফতেহ আলী চৌধুরী, মোঃ ইব্রাহিম জানান, শুক্রবার বিকেলে ঝড়ে মহুর্তের মধ্যে সব এলোমেলো করে দিয়েছে। এ সময় মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ঝড়ে নিজামপুর বাজারে অবস্থিত ১২-১৫ টি ব্যবসা প্রতিষ্ঠানের টিনের ছাউনি উপড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে পড়ে।
শীলা বৃষ্টিতে আমন ধান সহ ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারহাট এনআর উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গাছপালা উপড়ে যায়।
