সিলেটে এমসি কলেজে গণধর্ষণ: সাইফুরের পর অর্জুন লস্কর গ্রেফতার

ফাতেহ ডেস্ক:

সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের পর এবার ৪ নম্বর আসামি অর্জুন লস্করকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার সকালে অর্জুনকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

অর্জুন সিলেটের জকিগঞ্জের আটগ্রামের কানু লস্করের ছেলে।

গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে আটকে রাখে দুজন।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। মামলা ছাত্রলীগের ৬ নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করা হয়েছে।

আগের সংবাদসিলেটে এমসি কলেজে গণধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার
পরবর্তি সংবাদসিবিআই তদন্ত: বাংলাদেশ সীমান্তে গরু পাচার চক্রের সাথে জড়িত বিএসএফ