
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার ই্উক্রেনে সামরিক অভিযান শুরু করলে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি পুতিনের উদ্দেশ্যে বলেন, “যুদ্ধ থামান। শান্তিকে সুযোগ দিন।”
এর আগে বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের ডনবাস তথা ডোনেটস্ক ও লুহানস্কে সেনা অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি ডনবাসে নিয়োজিত ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানান। পুতিন বলেন, “আপনারা আপনাদের অস্ত্র সমর্পণ করুন এবং ঘরে ফিরে যান।”
সূত্র: বিবিসি, সিএনএন
