
ফাতেহ ডেস্ক: ঢাকার সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষের সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে যাওয়া সাংবাদিকদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় পাঁচ জন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। মাথায় হেলমেট ও মুখে কাপড় বেঁধে লোহার রড, লাঠি দিয়ে হামলা চালায় হামলাকারীরা।

রোববার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার হওয়া সাংবাদিকরা হলেন- এসোসিয়েটেড প্রেস (এপি)-এর এএম আহাদ, প্রথম আলোর প্রতিবেদক আহমেদ দীপ্ত, জনকণ্ঠের জাওয়াদ, বণিক বার্তার পলাশ ও ফ্রিলেন্স ফটোজার্নালিস্ট রাহাত করিম।
ফটো সাংবাদিক এএম আহাদকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর প্রতিবেদক আহমেদ দীপ্তকে সাইন্সল্যাবের গলিতে ১৫ জন মিলে মাথায় হেলমেট পরে লোহার রড, লাঠি দিয়ে পিঠে ও হাতে আঘাত করে। তিনি এখন স্কয়ার হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুধু সাংবাদিকরাই না, যারা ছবি তোলার চেষ্টা করেছে তাদের উপরই হামলা করেছে ছাত্রলীগ। অনেককে হুমকিও দেয়।
তখন সাধারণ মানুষসহ যারা ছিলেন নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও তারা কোন পদক্ষেপ নেয়নি।

রাম দা, চাপাতি, হকিস্টিক, লোহার রড, লাঠি, বাঁশ দিয়ে নির্মম ভাবে সাংবাদিকদের নির্মম ভাবে আঘাত করা হয়। এ ঘটনার পর সাংবাদিকরা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন।

.png)

