
ফাতেহ ডেস্ক: সারাদেশে চলছে মাদকবিরোধী বিশেষ অভিযান। এর অংশ হিসেবে রাজধানীতে মাদক সেবন ও বিক্রির দায়ে ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন, রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানী বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫ হাজার ৯৪৭ পিস ইয়াবা, ৮০৭ পুরিয়া হেরোইন, গাঁজা, ফেন্সিডিল, মদ ও ইনজেকশন পাওয়া গেছে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
